প্রচ্ছদ > জাতীয় >

আমি জোর করে পররাষ্ট্রমন্ত্রী হইনি

article-img

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়াকে কেন্দ্র করে প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, ‘আমি জোর করে যাইনি, সময়ের সঙ্গে পরিস্থিতিও বদলায়।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেশনীতি অনুসরণ করছি। অন্তর্বর্তী সরকারেও আমরা একই নীতি অনুসরণের চেষ্টা করেছি।’

আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সকল দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে আমাদের স্বার্থ বজায় রেখে।’

এক সময়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগ দাবি করেছিলেন। এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রসঙ্গে তিনি হেসে বলেন, ‘আমি জোর করে যাইনি, সময়ের সঙ্গে পরিস্থিতিও বদলায়।’

নির্বাচন ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এ কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করুক। গুনতেও কোনো সমস্যা নেই।’


আরো খবর